রসালো ফল 'আম' সম্পর্কে যে ১৩টি তথ্য হয়তো আপনার জানা নেই


আম: একটি রসালো, অর্ধবৃত্তাকার গ্রীষ্ম মণ্ডলীয় ফল যা হলুদ/ সবুজ/ লাল রঙের হয়ে থাকে এবং যেটির মাঝখানটা শক্ত পাথরের মতো।

পাকলে এটিকে খাওয়া যায় কিংবা কাঁচা অবস্থায় এটি দিয়ে আঁচার কিংবা চাটনি বানানো যায়।

শত শত কিংবা হয়তো হাজার হাজার বৈচিত্র্যের আম রয়েছে- যার সবগুলো হয়তো আমাদের সুপার মার্কেটে পাওয়া যাবে না। এখানে আম সম্পর্কে থাকছে আরো কিছু তথ্য।

১. আপেল বা বরই-এর মতোই আমের রয়েছে নানা বৈচিত্র্য

টেবিলে সাজানো বিভিন্ন প্রজাতির আম

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,ভারতের নয়াদিল্লিতে আম উৎসবে আমের অন্তত পাঁচশো প্রজাতি তুলে ধরা হয়

আমের রয়েছে শত শত জাত। বহু বৈচিত্র্যময় জাতের আম রয়েছে অঞ্চল ভেদে এমনকি রয়েছে স্বতন্ত্র জাত।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

কোনটা রসালো আর মিষ্টি, কোনটা টক, কোনটা আনারসের মতো স্বাদের, আবার সুপারমার্কেট প্রায়শই এমন আমও কিনতে পাওয়া যায় যেগুলো মিশ্র স্বাদের।

২. একটি নয়, তিনটি দেশের জাতীয় ফল এটি

ঝুলন্ত আম সহ একটি আম গাছ

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,চমৎকার একটি আম গাছ

পাকিস্তান, ভারত আর ফিলিপাইনের জাতীয় ফল আম।

আর বাংলাদেশের জাতীয় বৃক্ষ হলো আম গাছ।

৩. "ম্যাঙ্গো" শব্দটির উৎপত্তি ভারতে

ওপনিবেশিক আমলের বাড়ি, সামনে আমের প্রদর্শনীপ্রচুর আঁশ।

১৩. বিশ্বের সবচেয়ে বড় আমের পুরষ্কারটি পেয়েছে ..

বিশাল আমের মডেল

ছবির উৎস,GETTY IMAGES

ছবির ক্যাপশান,আম প্রেমীদের জন্য সতর্কবাণী: এটা কিন্তু সত্যিকারের আম নয়

গিনেস বুক এর বিশ্ব রেকর্ড বলছে, বিশ্বের সবচেয়ে বড় আমটির ওজন ৩.৪৩৫ কেজি আর দৈর্ঘ্য ৩০.৪৮ সেন্টি মিটার, পরিধি ৪৯.৫৩ সেমি এবং প্রস্থ ছিল ১৭.১৮ সেমি।

২০০৯ সালে ফিলিপাইনের সার্জিও ও মারিয়া সিকোরো বোডিওনগানের বাগানে আমটি হয়েছিল।